অনেক দিন অনেক ধারাবাহিক দেখেছি তবে কোনো ধারাবাহিক ই এতটা ধারাবাহিক ভাবে দেখিনি যতটা সৌদামিনীর সংসার দেখেছি। আমি আমার ঠাকুমা ঠাকুরদা র সাথে বসে সব কটি পর্ব খুব আনন্দের সাথে দেখেছি,তবে আর কয়েকদিন চললে আর ভালো লাগতো। আজ শেষ দিনেও একটা সুখকর অভিজ্ঞতা নিয়ে বলতে পারি,,,চরিত্র গুলো খুব ভালো ছিল,গল্প টা খুব ভালো ছিল,সব মিলিয়ে আজ অন্তিম পর্ব দেখতে দেখতে কোথাও যেনো একটু মন কেমন করছিল যে কাল থেকে আর এই সময় টায় টেলিভিশন এর সামনে বসবো না। সুষ্মিলি আর অধীরাজ অনেক শুভকামনা পরবর্তী দিনের জন্য। বাকি দের কে অনেক অনেক ভালোবাসা।