এক সাহসী ভারতীয় গুপ্তচরের ইতিহাস😱 যেটা সময়কে পেরিয়ে আজকের দিনে এসে দাঁড়িয়েছে! একটা পুরোনো মিশন... আর সেই মিশনের ছায়া যখন আবার ফিরে আসে ২০২৫ সালে, তখন শুরু হয় এক নতুন লড়াই — দেশকে রক্ষা করার লড়াই!🔥 ১৯৭৮ সালে ভারতীয় গুপ্তচর অধীর দয়াল (Naveen Kasturia), RAW-এর হয়ে পাকিস্তানে গোপন মিশনে যায়। তার টার্গেট — Kahuta-র নিউক্লিয়ার প্ল্যান্ট, যেটা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল।
তবে আসল চমক আসে এখন, ২০২৫ সালে, যখন সেই পুরনো ষড়যন্ত্র আবার মাথাচাড়া দিয়ে ওঠে! এইবার ময়দানে নামে জিয়া উল্লাহ-র নাতি, আশফাক উল্লাহ (Surya Sharma)। সে তার দাদার অসমাপ্ত কাজ শেষ করতে চায় — ভারতকে আবার বিপদের মুখে ফেলে দিতে চায়!
একদিকে ১৯৭৮-এর সাসপেন্স, অন্যদিকে ২০২৫-এর হাই-টেক ষড়যন্ত্র। দুটো টাইমলাইন একসাথে চললেও সিরিজটা কনফিউস করে না বরং আরও বেশি টানটান করে তোলে!
যারা ‘Raazi’, ‘Special Ops’ বা ইতিহাসভিত্তিক স্পাই থ্রিলার ভালোবাসেন— Salakaar তাদের জন্য একেবারে পারফেক্ট সিরিজ! দেশপ্রেম, ষড়যন্ত্র, পুরনো গোপন ইতিহাস, আর আজকের দুনিয়ার সঙ্গে তার টানাপোড়েন — সবকিছুর মিশেলে এটা এক দারুণ রোলারকোস্টার রাইড!❤️