শংকর মুদি; রিভিউ
ভারতীয় বাংলা আর্ট মুভি। ঐপাড় বাংলার গুণী সব শিল্পি আছেন। প্রযুক্তি, গ্লোবালাইজেশনের ঘাতপ্রতিঘাত নিয়ে একটি গ্রামের পটভূমিতে নির্মিত সাদামাটা কিন্তু দারুন বক্তব্য নির্ভর চলচ্চিত্র । হালকাচালে শুরু এরপর মনে হবে এত আমাদেরি গল্প, আমাদের পাড়ারি গল্প। বাবা ১৫০০ টাকা বেতনে চাকরি করে আমরা ছয় ভাই বোনকে খাইয়ে, পড়িয়ে আগামী কয়েক প্রজন্ম থাকার ভিটেমাটি করে দিয়েছেন। আর আমি হাজার ত্রিশ রোজগার করেও কূলকিনারা পাইনা।নুন আনতে পানতা পুরোয় অবস্থা! পুঁজিপতিদের বসানো ফাঁদে কিভাবে নাকাল হচ্ছে মধ্যবিত্ত তা দেখতে হলে সিনেমাটা দেখতে হবে আপনাকে। কিভাবে সুখে দুঃখে হাসি কান্নায় পার করা একটি সমাজ হঠাৎ প্রযুক্তি আর বিশ্বায়নের প্রভাবে কিভাবে চোরা স্রোতে ডুবে যাচ্ছে তা দেখতে চাইলে দেখুন শংকর মুদি।গল্পের প্রতিটি চরিত্র এই সমাজের চিত্র বহন করছে। ইজ্জত আব্রু নিয়ে সুখে সাচ্ছন্দ্য পার করা মেয়েটিকে কিভাবে সমর্পিত হতে হয় তা নির্মাতা দেখিয়েছেন মুন্সিয়ানার সাথে।ছবির নাম ভূমিকায় সংকর মুদি চরিত্রটিকে এগিয়ে নিয়ে গেছেন সাদামাটা চেহেরার কৌশিক গাঙ্গুলি। গুণী অভিনেতার সবকটি ধারন করেন তিনি। ২.১৫ ঘন্টা সময় কেটে যাবে বুঝতেই পারবেন না।