#Review of Byomkesh Hatyamancha
প্রথম হাফটা একটু ঘ্যানঘানে লাগলেও সেকেন্ড হাফটা সাসপেন্স ছিল ভালোই। আসলে একই পরিচালকের কাজ তো তাই ব্যোমকেশ এর মধ্যে কোথাও যেন শবর দাসগুপ্তের ছাপ দেখতে পারছিলাম, এই সিনেমার গল্প যা বিশুপাল বধ এবং সেটি অসম্পূর্ণ রয়ে গেছিল, সেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ করতে পারেননি আর এই সিনেমাতে লেখক সেটি সম্পূর্ণ করেছেন, যথেষ্ট ভালই করেছেন তাই রেকমেন্ড করব, সিনেমাহলে গিয়ে দেখে আসুন ব্যোমকেশ হত্যামঞ্চ, নিরাশ হবেন না এটা গ্যারান্টি দিচ্ছি আর অভিনয় তো সকলের খুবই ভালো হয়েছে আবিরকে ব্যোমকেশ হিসেবে ভীষণ সাবলীল লাগে প্রথম থেকেই, তবে অজিত বাবুকে একটু কষ্ট করে মানিয়ে নিতে হচ্ছিল আর কি। রেটিং আমার মতে ৪.১/৫