বইয়ের নাম: চোখের বালি।
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর।
বইয়ের ধরণ: উপন্যাস।
প্রকাশনা: ইছামতি প্রকাশনী।
প্রথম প্রকাশ: বইমেলা ২০০৯ সাল।
পৃষ্ঠা: ১২৮ টি।
গায়ের দাম: ১৪০ টাকা।
একটি অসাধারণ উপন্যাস। একটি পরিবারের সুখ-দু:খ, প্রেম-বিরহ ও সম্পর্কের টানাপোড়ার মধ্যদিয়েই উপন্যাসের কাহিনী অগ্রসর হয়েছে। মহেন্দ্র ও তার স্ত্রী বিনোদিনী হল গল্পের মূল চরিত্র দ্বয়। জ্বলাময়ী সম্পর্ক বলেই আমার মনে হয়েছে।
যার মধ্যে মহেন্দ্রর নাইট গার্ড সাজা, পড়ার জন্য সতন্ত্র ঘর খোজা ইত্যাদি উল্লেখযোগ্য। মহিন, অন্নপুর্না গল্পের অপ্রধান চরিত্র। প্রথম দিকে বিহারীকে অপ্রধান মনে হলেও “ বিনোদিনীকে আমি বিবাহ করিব.....” বাক্য দ্বারা সে প্রধান হয়ে উঠেছে। শেষে তাদের কি বিয়ে হয়েছিল? মহেন্দ্র বিনোদিনীর স্বামী থেকে কি ঠাকুরপো হয়ে গিয়েছিল? জানতে হলে উপন্যাসটি পড়তে হবে।