রানীর বড় নাতবৌ এর বিয়ে নিয়ে ভবতারিণীর কাছে রামকৃষ্ণ দেবের পুজো, কান্নাকাটি, লাল কাপড় ইত্যাদি যা দেখানো হচ্ছে তা কোনো প্রামাণ্য নথি থেকে নেওয়া হয়েছে কি? ঠাকুর মন ছিল ইহ জগত থেকে উর্ধ্বে, সংসার তার কাছে অনিত্য। সেই মহাপুরুষ রানীর দুঃখ দেখে মাকালীকে কাকুতি মিনতি করছে, এটা কি মেনে নেওয়া যায়? যারা ঠাকুরের সম্বন্ধে কিছু জানেনা এই সিরিয়াল তাদের মধ্যে রামকৃষ্ণ দেব সম্বন্ধে এক ভ্রান্ত ধারণা তৈরি করবে। এই ভাবে TRP বাড়ানো যায় না। বরং বিরক্তি জাগায়।