নেটফ্লিক্স
এপিসোড : ৪ (4)
১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার উপর ভিত্তি করে এই সিরিজটি তৈরি । আমার মত অনেকেরই এই সিরিজটি দেখতে দেখতে Chernobyl সিরিজের কথা মনে পড়তে পারে তবে দুটো নিজস্ব নিজস্ব জায়গাতে ঠিকই আছে ।তুলনার মধ্যে না গিয়ে এই সিরিজের কথাতে আসা যাক। MIC (methyl isocyanate) একটা বিষাক্ত গ্যাসের আউটব্রেকে ভোপালে প্রায় ১৫ হাজারের উপরে সাধারণ মানুষের মৃত্যু তার সাথে রাজনৈতিক সুড়সুড়ি এবং 1984 এন্টি শিখ দাঙ্গা - এই ত্রিমুখী মিশ্রণে এর পটভূমিকাতে এই সিরিজটি তৈরি।
এক কথায় মাল্টি স্টার নিয়ে তৈরি এই সিরিজ ।একদিকে কে কে মেনন , বাবিল খান , দিব্যেন্দু ভট্টাচার্য , মাধবন অন্যদিকে ছোট চরিত্রে জুহি চাওলা। ববিল খান সত্যি ই বাবা র অভিনয়ের দক্ষতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নিখুঁত অভিনয়।
এপিসোডের শেষে দেখানো প্রত্যেকটা স্ক্রিনের রিল এবং রিয়েল লাইফ এই দুটো তুলনা দেখলে বোঝা যায় কতটা রিচার্জ করার পর এই সিরিজটা তৈরি ।