সন্দীপ রায়ের সিনেমা বানানো উচিত নয়। উনি অন্য কিছু চেষ্টা করে দেখতে পারেন। ওনার নামের সঙ্গে সত্যজিৎ রায়, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ইত্যাদি দিকপাল ব্যক্তিদের নাম জড়িয়ে আছে বলে এতটা নরমভাবে বলতে বাধ্য হলাম। সিনেমাটির একটা ভালো দিক থাকতে পারে, যদিও সেটা আমার অনুমান। সেটা হল কোন হিন্দিভাষী প্রযোজকের ঘাড় ভেঙে উনি ও ওনার দলবল ব্রেজিল বেড়িয়ে এসেছেন। সেটা হয়ে থাকলে খুবই পুণ্যের কাজ হয়েছে। কারণ বোদ্ধামহলে এই রদ্দি সিনেমাটি কি কুড়িয়েছে সেকথা থাক, এমনিতে বক্স অফিসেও যে খুব একটা সুবিধা করতে পারবে সে আশা দেখিনা।
যাইহোক, সমরেশ (শুভ্রজিৎ দত্ত অভিনীত) চরিত্রটির চিত্রনাট্য অনুসারে তাৎপর্য কি?
কেন সিনেমা বানান, সন্দীপবাবু? বাবা বানাতেন বলে?