#স্টারজলসাকর্তৃপক্ষেরদৃষ্টিআকর্ষনঃ
স্টার জলসা কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন, দয়া করে এই স্টার জলসার সিরিয়াল গুলো অনলাইন সম্প্রচার বন্ধ করুন। এভাবে প্রচারের কারণে সিরিয়াল গুলোর গুণগত মান নষ্ট হচ্ছে এবং দর্শক জনপ্রিয়তা হারাচ্ছে। কারন স্টার জলসার সিরিয়াল গুলো মুলত পরিবার কেন্দ্রিক। আর পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে অভিনয় করতে না পারলে পারিবারিক সম্প্রীতি তুলে ধরা সম্ভব হয়না। এতে করে দর্শক চাহিদা অনুযায়ী বিনোদন হতে বঞ্চিত হচ্ছে।
আর তাই যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পুরাতন জনপ্রিয় সিরিয়াল গুলো সম্প্রচার করুন। এতে করে দর্শক বেশি খুশি হবে।
ধন্যবাদ।