এই উপন্যাস আমার ঐকান্তিক ভালোলাগা। প্রকৃতিধর্মী এক নারী, আর সমস্ত মানবিক অনুভূতি সমৃদ্ধ এক পুরুষ। জাগতিক ভয়কে হার মানিয়ে পরাজাগতিক জগতে নিঃসংকোচে পদার্পণ করা। ইতিহাসের কঠিন প্রাচীরকে একরকম বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নরনারীর পৃথিবীতে সংবেদনশীলতার বলিষ্ঠ প্রকাশ। সর্বোপরি,এই উপন্যাসে কল্পনার উন্মুক্ত জাল বিছানো ।