আমরা এই বাংলায় তথা এই উপমহাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এমন বহুমুখী প্রতিভার প্রকাশ বোধ হয় আর প্রত্যক্ষ করব না। তাঁর সৃষ্ট - সাহিত্য, সঙ্গীত আজও পথপ্রদর্শক। তাঁর কবিতা, ছোট গল্প,অনু গল্প, প্রবন্ধাবলি সবই অননুকরণীয়।
তাঁর " লিপিকা" কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়েছে বেশ
কয়েকটি নাতিদীর্ঘ কাব্যিক রচনা। যেগুলি পাঠে
অন্তরে বিচিত্র ভাবের অনুভূতি হয়। সেই রকমই
ভাবসমৃদ্ধ রচনা গুলি আমি মাঝে মাঝে পাঠ করে
রেকর্ড করে ফেসবুকে পোস্ট করি যাতে রবীন্দ্রনাথ
আরো বেশি বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছে যান।