একদম অন্যরকম। প্রথমাংশে টানটান উত্তেজনা ধরে রাখতে পরিচালক পুরোপুরি সক্ষম। শেষে ভায়োলেন্স একটু বেশি কিন্তু সেটা বোধহয় এড়ানো যেত না। একটাই ব্যাপার খুব অবাক করলো যে হলে লোক এতো কম কেনো, দশ জন হবে ম্যাক্সিমাম। প্রমোশন ঠিকমতো হয় নি হয়তো। যাই হোক এই রকম সাহসী পদক্ষেপ নেবার জন্য পরিচালক এবং কলাকুশলীদের অভিনন্দন