সিনেমার নাম 'টনিক'। নামটা শুনেই কৌতুহল জেগেছিল তাই গন্তব্য সিনেমা হল। গল্পটা আমাদের খুব চেনা। আমাদের বাড়ির ওই মানুষগুলোর গল্প,যাদের ইচ্ছেপূরণের ইচ্ছেগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছেলে-মেয়ের ইচ্ছাধীন হয়ে যায়। পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনীত 'কাকা' চরিত্র আমাদের প্রত্যেকের চেনা,জানা। সিনেমার চরিত্রদের সঙ্গে মিশে যেতে সময় বিশেষ লাগেনি। এই বয়সে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই 'স্পোর্টসম্যান স্পিরিট'-কে কুর্ণিশ জানাতেই হয়। ছবি দেখতে দেখতে কখনও হেসেছি,কখনও কেঁদেছি। প্রত্যেকের অভিনয় খুব ভালো। হ্যাটস্ অফ দেবদা। এই 'টনিক' সকলের খাওয়া উচিত।♥️♥️♥️
"No panic,only TONIC"