পঞ্চাশের মন্বন্তর-এর প্রেক্ষিতে রচিত 'নবান্ন' নাটকটি সময়ের দলিল। তখন ব্রিটিশ শাসকরা বঙ্গদেশকে শোষণের একটা হাতিয়ার পেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সামনে রেখে! কৃষকের কষ্টার্জিত ধান এক প্রকার কেড়ে নিয়ে গিয়েছিল ব্রিটিশ শাসকগোষ্ঠী! আর সমগ্র বঙ্গদেশ জুড়ে খাদ্যের জন্য চলল হাহাকার! এক ফোঁটা ফ্যানও ছিল তখন দুষ্প্রাপ্য! সেই দুর্ভিক্ষকালীন সময়টিকে নাট্যকার বিজন ভট্টাচার্য অসাধারণ নৈপুণ্যে নাটকে ফুটিয়ে তুলেছেন! নাটকটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতারও ইঙ্গিতও আছে।