ভালোই সিনেমাটা। গানগুলো খুব সুন্দর। বেশ ভালো অ্যাকশন। তবে সিনেমাটা কোথাও যেন একটা তাড়াহুড়োর মধ্যে ছিল। গল্পের কাহিনীর চেয়ে গানগুলো অনেক কাছাকাছি হয়ে গেছে। তবে সব মিলিয়ে বেশ ভালো একটা সিনেমা। দেবকে একটা অন্য অবতারে দেখলাম। যীশু পুরো ফাটিয়ে দিয়েছে। তবে আরেকটু চরিত্রটা তুলে ধরতে হতো। বাকিরাও ভালো অভিনয় করেছে। যেমন জন, অনির্বাণ চক্রবর্তী, বোরখা আরও অনেকে। অনেকদিন পর সব্যসাচী চক্রবর্তীর গলা শুনতে পেলাম। যারা ভাবছেন সিনেমাটা দেখবেন কিনা , একবার দেখতেই পারেন। দেখা যাক খাদান ২ আসে নাকি। তবে এবারে গল্পটা একটু অন্য ধরনের হলে ভালো হয়। তবে বাংলা ইন্ড্রাস্ট্রিতে বাপ এসেছে এটুকু বলতে পারি। বাকিটা আপনারাই বলবেন। ❤