আ হোলি কন্সপিরেসি
গত দুপুরে নন্দনে একটি চাতুর্ভাষিক (ইংরেজী- বাংলা-হিন্দি- ৺সাওতালি) সিনেমা দেখলাম - আ হোলি কন্সপিরেসি।
অজানা শৈবাল মিত্রের গল্প, সংলাপ ও পরিচালনা। কাহিনী জানাশোনাই, ধর্মাচরণ আর রাজনীতির জগাখিচুড়ি। মূলত কোর্ট রুম ড্রামা, প্রতিষ্ঠিত অভিনেতৃবর্গ (সৌমিত্র, নাসিরউদ্দিন, কৌশিক সেন, অনসূয়া) আর ৺তাদের সাথে পাল্লা দেওয়া অনতিখ্যাত অভিনেতাদের দল আর সাবলীল সংলাপে ছবিটি প্রাণবান - বেগবান হয়ে উঠেছে। ছবিটিতে সত্যি কথা, জানা কথাই বলা হয়েছে তবু ভালো লাগে সত্যি কথা শুনতে কেননা আজকাল মানুষ সত্যি বলতে পারে না,চায় না - ভয়ে।
ভালো লাগা একটি ছবি পরিচিতজনের কাছে দেখার প্রস্তাব রাখা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই।
এটা অস্যার্থে , রিভিউ নয় - আর তার প্রয়োজনীয়তাই বা কতোটুকু(তবে কেউ চাইলে ভেবে দেখা যেতে পারে)।
এটা আমার ভালো লাগার আর সেই সুবাদে অপরকে দেখার পরামর্শ ব'লেই ধরতে হবে।