হাবজি গাবজি.. আজকের দিনে দাড়িয়ে বাংলা সিনেমার মধ্যে হাবজি গাবজিকে "The most original content" এর খেতাব দেওয়া যেতে পারে। বর্তমান সময়ে এই সিনেমার যা গুরুত্ব তা আর নতুন করে বলার নয়। "The art of cinema".. এই প্রসঙ্গে যদি আমি আসি , তাহলে হাবজি গাবজি একটি আদর্শ চলচ্চিত্র। টানটান চিত্রনাট্য , উত্তেজনায় ভরপুর এই ছবিতে বিরতির সময়ও উঠে যাওয়ার যো নেই। প্রতিটা মুহুর্তে মনে হচ্ছে যেন একটা করে রহস্য উন্মোচন হচ্ছে। কিন্তু এই উত্তেজনা একেবারেই "dark" নয়। সমাজের আয়না হয়ে দাঁড়িয়ে এই সিনেমা যেন আমাদের ভুলগুলোকেই বারবার ধরিয়ে দিচ্ছে। অথচ "entertainment" নেই, একথা বলা একেবারেই উচিত হবে না। পরমদা আর শুভদির chemistry, বিশেষ করে পরমদার চরিত্রের একটা "undertone humour" খুব সুক্ষ অথচ সুন্দরভাবে প্রস্ফুটিত। আমাদের এই দুজন শিশুঅভিনেতাও অসাধারণ। ক্যামেরার কাজ এমন ভাবে করা যেন হলের মধ্যে বসে মনে হচ্ছে একটা gaming zone এর মধ্যেই রয়েছি। vfx ও grafics এর কাজ যথাযত ও নিপুন। কিন্তু ছবিটি গিয়ে একটি ট্র্যাজেডিতে শেষ হয় এবং আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে যায়।